সন্ত্রাস এবং মাদক থেকে দূরে রাখতে হলে যুব সমাজকে খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে হবে :মনজুর এলাহী
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী মনজুর এলাহী বলেছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে এই পৃথিবীটাই মিছে মনে হয়। কাজেই আমাদের স্বাস্থ্য, শরীর ও মন ভালো রাখতে হলে খেলাধুলা করতে হবে। আমাদের সমাজকে ভালো রাখতে হলে খেলাধুলা করতে হবে। আর খেলাধুলা না থাকলে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক দূর হবে না। সন্ত্রাস এবং মাদক থেকে দূরে থাকতে হলে যুব এবং ছাত্র সমাজকে খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে হবে।
তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পুটিয়া ইউনিয়নের কামারগাঁও যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।
পুটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকারের সভাপতিত্বে খেলা উদ্বোধক ছিলেন শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহেদুজ্জামান শাহেদ, উপজেলা যুবদলের সদস্য মইনুল হোসেন, ডাঃ জাকির হোসেন গাজী, ফোরকান আহমেদ প্রমুখ। পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য ডা: বাচ্চু মোল্লা ও পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল করিম মিয়া। উপস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফ মাহমুদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা