ইটাখোলায় ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, দুটি মোটরবাইকে আগুন
২৬ এপ্রিল ২০১৯, ০৮:২৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ডে ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এসময় দুটি মোটরবাইকে আগুন দেয়া হয়েছে। সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজন সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা ও বর্তমান সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের আর্শিবাদপুষ্ট বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, ইটাখলায় বাসস্ট্যান্ডে অবস্থিত একটি ক্লাব দখলকে কেন্দ্র করে একই উপজেলার কামারগাঁও গ্রুপ ও ইটাখোলা গ্রপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে কামারগাঁও এলাকার ২০/২৫ জনের একটি দল ইটাখোলা এসে এলাকার আবুল হোসেনের ছেলে মোকাররম ও গিয়াস উদ্দিনের ছেলে শাকিলকে মেরে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে ইটাখোলা গ্রুপের লোকজন তাদেরকে ধাওয়া করলে তারা দুটি মোটরবাইক রেখে পালিয়ে যায়। এসময় একজনকে আটক করে মারধোর করা হয়। এসময় দুটি মোটরবাইকে আগুন দেয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আহতদেরকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, একটি ক্লাব ঘর তালা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। এ বিষয়ে কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা