শিবপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত কেন? প্রশ্ন এমপির
১৫ আগস্ট ২০১৯, ০৬:২৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম
শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘ধাজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিবসটি পালন উপলক্ষ্যে দেশব্যাপী সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবপুর উপজেলা প্রশাসনও দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কিন্তু এই সরকারি অনুষ্ঠানে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ হারুনুর রশীদ খান এবং সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল উপস্থিত নেই কেন? এই প্রশ্ন অনেকের মনে।
তিনি বলেন, অনুষ্ঠানের ব্যানারে তাদের নাম ও অতিথি হিসেবে নির্দিষ্ট আসন থাকলেও তারা উপস্থিত না থাকাটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। আমি শুনেছি তারা আলাদাভাবে এ দিবসটি পালন করবেন।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ খান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত থাকার বাধ্যবাধকতা নেই, আমি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা