জঙ্গি কর্মকাণ্ড করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না: কৃষিমন্ত্রী
০১ ডিসেম্বর ২০১৯, ০৫:০২ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, জঙ্গি কর্মকাণ্ড করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চেয়েছিল। বাংলাদেশ আজ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে এই দেশের কৃষককেও লাভজনক কৃষির সাথে জড়িত করবে।
রবিবার (০১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ যাওয়ার পথে নরসিংদীর শিবপুর কলেজ গেইটে এক পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী এই সরকারের নেতৃত্বে পূর্বাচলে কৃষিমান নিয়ন্ত্রণ গবেষণাগার ও শিবপুরে একটি হিমাগার স্থাপন করা হবে বলে জানান।
শিবপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথসভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান’র সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অজয় কর খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিলসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা