শিবপুরে গণপরিবহণে পুলিশের অভিযান
০২ জুন ২০২০, ০৩:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে গণপরিবহণে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলছে কী না তা দেখার জন্য আকস্মিক পরিদর্শনে যান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।
তিনি পুলিশের একটি দল নিয়ে শিবপুর-ঢাকা সড়কের শিবপুর বাসস্ট্যান্ড, কলেজ গেইট, এবং ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা মোড়সহ বিভিন্ন স্থানে মনোহরদী পরিবহন, রয়েল পরিবহন, ইশাখাঁ পরিবহণসহ বিভিন্ন গণপরিবহণে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি যাতায়াতকারী পরিবহণের যাত্রীদের খোঁজখবর নেন এবং করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহবান জানিয়ে যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পড়ার জন্য সতর্ক করেন।
ওসি মোল্লা আজিজুর রহমান রহমান নরসিংদী টাইমসকে জানান, ১ জুন থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলাচল শুরু করেছে। ফলে শিবপুরে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলছে কী না তা দেখার জন্য পুলিশের একটি দল নিয়ে আকস্মিক পরিদর্শনে যাই। এসময় অনেক যাত্রীদের মুখে মাস্ক না থাকায় তাদের সতর্ক করে দেয়া হয়। তাছাড়া অতিরিক্ত যাত্রী যাতে না নেয় সে জন্য চালক ও হেলপারদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা