শিবপুরের শহিদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী রুবেল গ্রেপ্তার
১৯ জুলাই ২০২০, ০৫:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের শহিদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোঃ রুবেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে কুমিল্লা জেলার হোমনা থানাধীন বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল মিয়া শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের এলাহীর ছেলে।
শিবপুর মডেল থানার এসআই শামিনুল জানান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় কুমিল্লা জেলার হোমনা থানাধীন বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে হোমনা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শহিদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী রুবেল ঘটনার পর থেকে পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ১ টি হত্যা মামলা ২টি মাদক মামলা ও সদর থানায় ৩টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ৬টি মামলা রয়েছে বলেও জানান তিনি। রবিবার (১৯ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিবপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মোমেনুল ইমলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা