করোনায় আক্রান্ত টেস্ট অধিনায়ক মুমিনুল হক
১০ নভেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম
স্পোর্টস ডেস্ক:
আরও একটি দুঃসংবাদ, করোনার থাবা পড়লো বাংলাদেশের ক্রিকেটে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এছাড়া গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন মুমিনুল হক নিজেও।
মুমিনুল বলেছেন, করোনায় আক্রান্তের খবর সত্য। গতকাল টেস্ট করিয়েছিলাম। উপসর্গ বলতে গতকাল হাল্কা জ্বর ছিল। এখন অবশ্য জ্বরও নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনও সমস্যা নেই। ঠান্ডার একটা সমস্যা তো আমার নিয়মিত। আক্রান্ত হলেও আমার শারীরিক কোনও সমস্যা নেই।
তিনদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ। যার কারণে করাচিতে পাকিস্তান সুপার লিগ খেলতে যেতে পারেননি। এই মুহূর্তে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
অবশ্য এই অবস্থায় মাহমুদউল্লাহ-মুমিনুল করোনায় আক্রান্ত হলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে তাদের নাম থাকবে। নির্বাচকরা আশা প্রকাশ করছেন, চলতি মাসের শেষ সপ্তাহে টুর্নামেন্ট শুরুর আগে তারা সুস্থ হয়ে উঠবেন। নির্বাচক হাবিবুল বাশারও বলেছেন তেমন কথা, যদি কোনও কারণে কেউ করোনায় আক্রান্ত হন, তাহলে স্বাভাবিকভাবেই তার রিপ্লেস থাকতে হয়। যেহেতু টুর্নামেন্টের এখনও দেরি আছে, সেহেতু মাহমুদউল্লাহ-মুমিনুলকে নিয়ে ভয়ের কিছু নেই। তারা সুস্থ না হলে তাদের রিপ্লেস খেলোয়াড় অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা নিয়ে বেশি ভাবার কারণ নেই।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার