এসিসি’র প্রেসিডেন্ট হিসেবে জয় শাহ'র দায়িত্ব গ্রহণ
৩০ জানুয়ারি ২০২১, ১০:৪৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। এশিয়ান ক্রিকেট সংস্থার এই শীর্ষ পদে প্রতি দুই বছর পর পর সদস্যদের মধ্যে পদ পরিবর্তিত হয়।
সাধারণত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির এসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করার কথা। কিন্তু এই ক্ষেত্রে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এই পদের দায়িত্ব নিচ্ছেন। খবরটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ’কে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল।
এছাড়া ক্রিকবাজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেন, এটা এসিসিতে এক স্বচ্ছন্দ পরিবর্তন। এবার বিসিসিআইয়ের পালা এবং এসিসি সভাপতি কে হবেন তাতে তাদের ইচ্ছের অগ্রাধিকার রয়েছে। তার জন্য আমার শুভেচ্ছা।
জয় শাহর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এশিয়া কাপ আয়োজন। কারণ এটি এমন আসর যেখানে দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে বড় ধরনের কূটনৈতিক বিষয় রয়েছে।
গত বছর হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হয়নি। স্থগিত থাকা এই আসর পিছিয়ে নেওয়া হয়েছে ২০২১ সালের জুনে।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা