পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান
১৬ মার্চ ২০২১, ০১:০৫ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ এএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব। নবজাতক এবং সাকিবের স্ত্রী-দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।
গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছিল শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছিলেন, 'নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।'
অবশেষে নতুন বছরের সেই অতিথি এল গতকাল। এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা