ক্রিকেটারদের ইনজুরি: সেমিফাইনালের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া
০৭ জুলাই ২০১৯, ০৬:৩৯ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ এএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়ার দুই ইনফর্ম ক্রিকেটার উসমান খাওয়াজা এবং মার্কাস স্টয়নিস। ইনজুরিতে পড়া এই দুই ক্রিকেটারের বিকল্প হিসেবে ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ডাকা হয়েছে ম্যাথু ওয়েড এবং মিচেল মার্শকে।
এই দুই ক্রিকেটারই রবিবার (৭ জুলাই) সকালে ব্রাইটন থেকে বার্মিংহ্যামের উদ্দেশ্যে রওনা করেছে। আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) এখানেই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন খাওয়াজা। এর আগে ইনজুরির কারণে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারেননি স্টয়নিস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে একাদশে ফিরেছিলেন তিনি।
গতকালের ম্যাচে তাঁর ইনজুরি আবার মাথাচাড়া দিয়েছে। আজ রোববার খাওয়াজা এবং স্টয়নিস দুইজনেরই স্ক্যান করানো হবে। তবে অজি অধিনায়ক ফিঞ্চ মনে করছেন, তাঁরা দুইজন খেলার পরিস্থিতিতে নেই।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ খাওয়াজার স্ক্যান করা হবে। সত্যি বলতে, ও মোটেও খেলার পরিস্থিতিতে নেই। ওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা তার জন্য অপেক্ষা করব। মার্কাসেরও (স্টয়নিস) চোট রয়েছে। আমাদের স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
এর আগে বিশ্বকাপ দলে থাকা শন মার্শ ইনজুরির কারণে ছিটকে পড়েছেন। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে পিটার হ্যান্ডসকম্বকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ রানে পরাজিত হয়ে দুই নম্বর অবস্থান নিয়ে সেমিফাইনালে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। সেমিফাইনালের আগে ফর্মে থাকা ক্রিকেটারদের ইনজুরি দুশ্চিন্তায় ফেলছে অজিদে।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%