এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
২১ নভেম্বর ২০১৯, ০৬:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে সহজেই ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে দারউইস রসুলির সেঞ্চুরিতে আফগানিস্তান ইমার্জিং দল ৯ উইকেটে করেছিল ২২৮ রান। বাংলাদেশ সেটি পেরিয়ে যায় ৬১ বল বাকি থাকতেই।
হাত ঘুরিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৫৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক সৌম্য। ম্যাচ সেরা হয়েছেন তিনিই।
সৌম্য সরকারের অলরাউন্ড পারফরম্যান্সে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান ও সৌম্য। তানভীর ইসলাম নেন ২ উইকেট। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৮ দল অংশ নিচ্ছে এবারের এশিয়ার যুবাদের এ টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপ থেকে সেরা দল হিসেবে শেষ চারে ওঠে পাকিস্তান। বুধবার (২০ নভেম্বর) প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে নাম লেখায় তারা। টুর্নামেন্টে বাংলাদেশ-পাকিস্তানের কেউ এখন পর্যন্ত হারেনি, জিতেছে নিজেদের চারটি করে ম্যাচেই।
শনিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার