ক্যাচ ধরতে গিয়ে হাসপাতালে লঙ্কান পেসার
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৯ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ এএম
স্পোর্টস ডেস্ক:
আকাশে ভেসে ওঠা ক্যাচটা ধরতে হাত পেতেছিলেন, কিন্তু সেটি হাত ফাঁকি দিয়ে লাগে সরাসরি মুখে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান লঙ্কান নারী দলের পেসার আচিনি কুলাসুরিয়া। অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয় হাসপাতালে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে কদিন পরই। তার আগে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু আচিনির ওই ঘটনার পর ম্যাচটিই বাতিল করা হয়।
লঙ্কান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ক্লো তাইরনের জোরে হাঁকানো একটি বল লং অনে ক্যাচের মতো ওঠেছিল। আকাশে ওঠা সেই বলটি কোথায় পড়বে আন্দাজ করতে পারেননি আচিনি। নিচে দাঁড়িয়ে ক্যাচটি তালুবন্দী করতে গেলে সেটি সরাসরি এসে পড়ে লঙ্কান পেসারের মুখে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান তিনি। কয়েক মিনিট অচেতনের মতো শুয়ে ছিলেন। আচিনির এমন অবস্থা দেখে ভয় পেয়ে যান সবাই। দ্রুত ফিজিওকে মাঠে ডাকা হয়, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। সেখান থেকে হাসপাতালে। পরে অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লঙ্কান এই ক্রিকেটার। ফিরেছেন অ্যাডিলেইডের টিম হোটেলে।
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত আর অস্ট্রেলিয়া।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%