করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক: স্থগিত হচ্ছে আইপিএল!
০৯ মার্চ ২০২০, ০২:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
স্পোর্টস ডেস্ক:
আর মাত্র কয়েক সপ্তাহ পরই মাঠে গড়ানোর কথা বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৩ তম আসর। এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে ভারতেও। এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে সেখানে। যেটিকে ঘিরে এবার তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা।
সূচি অনুযায়ী, এবারের আইপিএল শুরু হবে ২৯ মার্চ। হাতে বেশি সময় নেই। ভারতের করোনা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে শঙ্কা তো বাড়ছেই। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি দিন কয়েক আগে বলেন, আইপিএল নিয়ে সংশয় নেই। নির্ধারিত সূচিতেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সুষ্ঠভাবে টুর্নামেন্ট আয়োজনের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সৌরভের এমন আশ্বাসের বিপরীত অবস্থান মহারাষ্ট্র সরকারের। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে চান, আপাতত স্থগিত করে দেওয়া হোক টুর্নামেন্টটি, ঝুঁকি এড়াতে পিছিয়ে দেওয়া হোক আইপিএল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক জায়গায় হাজার হাজার মানুষ জমা হলে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়। আইপিএলের মতো ইভেন্টের ক্ষেত্রে সেটাই বড় সমস্যা। তাই আমার মতে টুর্নামেন্টটি আরও কিছুদিন পরে আয়োজিত হোক। শুধু দাবি তোলাই নয়। তিনি জানান, এই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। আইপিএল আদৌ স্থগিত হবে কি না তা শিগগিরই জানানো হবে।
অর্থাৎ, আইপিএলের ভবিষ্যত বড় এক শঙ্কার মুখেই পড়ে গেল স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর। যেহেতু এই টুর্নামেন্টে মাঠভর্তি দর্শক থাকে, সেখান থেকে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি। তাই শেষ পর্যন্ত দর্শকপ্রিয় এই টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা