‘কুফা’ কোহলিকে সরাতে চলছে সই সংগ্রহ!
১২ মার্চ ২০২০, ০৮:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
স্পোর্টস ডেস্ক:
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির একটি বদনাম রটে গেছে, তিনি শুভকামনা জানালেই হলো! ওই দল আর সাফল্য পায় না। সর্বশেষ ভারতীয় নারী ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন কোহলি, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত।
ভারতীয় অধিনায়ক তাই আর যেন কোনো টুর্নামেন্টের আগে কাউকে শুভেচ্ছা বার্তা না দেন, এই মর্মে তার বিরুদ্ধে সই সংগ্রহ করা হচ্ছে। ‘চেঞ্জ ডট ওআরজি’ নামে একটি ওয়েবসাইটে চলছে এমন সই সংগ্রহ। যেখানে কোহলিকে অশুভ (পনৌতি) বলা হয়েছে।
ওই ওয়েবসাইটের অভিযোগ, কোহলি শুভেচ্ছা জানালেই ভারতীয় দল আর আইসিসি টুর্নামেন্ট জিততে পারে না। তাই এখন থেকে যে কোনো মূল্যে কোহলিকে আটকাতে হবে।
শুধু শুভেচ্ছা বার্তা দেওয়া থেকেই নয়, কোহলিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকেও সরাতে সই সংগ্রহ শুরু করেছে ‘চেঞ্জ ডট ওআরজি’। সেখানে দাবি করা হয়েছে, কোহলি থাকলে ভারত কোনো আইসিসি ট্রফি জিততে পারবে না।
২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির অধীনে শেষবার কোনো আইসিসি ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে সেমিফাইনাল থেকে বাদ পড়ে দলটি।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা