করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে
১৫ নভেম্বর ২০২০, ০১:১৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ জিতে বেশ উৎফুল্ল মেজাজেই ছিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নেয়ার প্রত্যয় জানিয়েছিলেন হেড কোচ জেমি ডে। কিন্তু সেই ম্যাচের আগে বড়সড় দুঃসংবাদই পেল জাতীয় দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রধান কোচ জেমি ডে। প্রথম ম্যাচের পর করানো পরীক্ষায় জেমি ডে’র শরীর করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। যেখানে জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ। রোববার (১৫ নভেম্বর) চলতি সিরিজের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আমের খান বলেন, এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তার বদলে মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা