রোহিঙ্গা শিশুদের জন্য খাবার পাঠাচ্ছেন ফুটবল তারকা ওজিল
১৫ এপ্রিল ২০২১, ০৩:৪৮ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম
স্পোর্টস ডেস্ক:
চীনের নির্যাতিত উইগুর মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেসুত ওজিল। এমনকি এ কারণে নিজের সাবেক ক্লাব আর্সেনালেও উপেক্ষিত থেকেছেন এই কিংবদন্তি জার্মান মিডফিল্ডার। পরে তো ইংলিশ ক্লাবটি থেকে বিদায়ও নিতে হয় তাকে।
তবে বিতর্কের পাশাপাশি ওজিলের মানবহিতৈষী ব্যক্তিত্ব প্রশংসা কুড়ায়। প্রতি রমজানে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই তুর্কি বংশোদ্ভুত ফুটবল তারকা। এবারও তুরস্কের শীর্ষ ক্লাব ফেনেরবাচের এই ফুটবলার আলোচনায় এলেন মাহে রমজানে রোহিঙ্গা, সিরিয়ান, সোমালিয়ান শিশুদের জন্য ১ লাখ ২০ হাজার ৭৭০ মার্কিন ডলার দান করে।
তুর্কি সংবাদ সংস্থা ‘আনাদলু’র বরাতে এমনটাই জানিয়েছে ‘মিডল ইস্ট মনিটর’। ‘দ্য টার্কিশ রেড ক্রিসেন্ট’ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ওজিলের আর্থিক সহায়তায় ২ হাজার ৮০০ তুর্কি পরিবার, ১ হাজার ইন্দোনেশিয়ান পরিবার, বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ৭৫০ রোহিঙ্গা পরিবারের জন্য খাবার পাঠানো হবে। সেই সঙ্গে সিরিয়ার ইদলিব এবং সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এতিম শিশুদের জন্য পুরো রমজান মাসে খাবারের ব্যবস্থা করেছেন এই বিশ্বকাপজয়ী।
টার্কিশ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. কেরেম কিনিক বলেন, বছরের পর বছর ধরে বিভিন্ন দেশের হাজারো শিশুদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন ওজিল।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা