ম্যারাডোনাকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে চিকিৎসকরাই!
১৭ জুন ২০২১, ০৪:১৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
অবশেষে গুঞ্জনটাই সত্য হলো। খুনই হয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। এমনটাই দাবি করছেন এই কিংবদন্তি ফুটবলারের নার্স দাহিনা গিসেলা মাদ্রিদ। তিনি বলছেন আর্জেন্টাইন কিংবদন্তিকে খুন করেছেন চিকিৎসকরা! মাদ্রিদের আইনজীবী রোদোলফো বাকে এমনই তথ্য দিয়েছেন।
আর্জেন্টিনার আদালতে এরইমধ্যে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ম্যারাডোনাকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে চিকিৎসক ও নার্সসহ ৭ জনের বিরুদ্ধে চলছে তদন্ত। যদিও তাদের মধ্যেই একজন দাহিনা। যে এখন মামলার মোড় পাল্টে দিয়েছেন।
দাহিনা দিনের বেলা ম্যারাডোনার দেখাশোনা করতেন। সংবাদমাধ্যমের কাছে তার আইনজীবী বাকে বলেন, ‘ম্যারাডোনাকে ওরা মেরে ফেলেছে।’ অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের হৃদরোগের চিকিৎসা চলছিল। সেই সময় তাকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয়। এ কারণেই তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। দাহিনা বলছেন, এ জন্যই মৃত্যু হয়েছে ম্যারাডোনার।
এই নার্স অবশ্য শুরুতে জানিয়েছেন, ম্যারাডোনাকে তিনি যখন দেখেন, তখন প্রাণ ছিল না। বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পারেননি। এবার তিনি সেই বক্তব্য থেকে সরে আসেন। জানান নার্সিং কোঅর্ডিনেটর মারিয়ো পেরেনির নির্দেশে তিনি এটা বলেছিলেন। এখন দাহিনা গিসেলা মাদ্রিদের একটাই দাবি-চিকিৎসকরা খুন করেছেন ম্যারাডোনাকে!
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা