বাফুফের উদ্যোগের প্রশংসা করলেন জয়
০১ এপ্রিল ২০২০, ১০:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
স্পোর্টস ডেস্ক:
প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশে সাধারণ ছুটিতে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে নিম্ন শ্রেণির মানুষের। তাদের সহায়তায় এগিয়ে আসছেন দেশের অনেক সংগঠন, বিত্তশালী ও জনপ্রিয় তারকারা। যে যেভাবে পারছে সহায়তা করছে। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের ক্রিকেটার-ফুটবলারও এগিয়ে এসেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) পিছিয়ে নেই। অসহায়-দুস্থদের পাশে দাঁড়িয়েছে তারা। বর্তমান কঠিন পরিস্থিতিতে গত ২৭ মার্চ থেকে প্রতিদিন দুপুরে ২০০ অসহায়-দুস্থ মানুষকে খাবার সরবরাহ করছে বাফুফে।
বাফুফের উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে হুইল চেয়ারে বসা একজন অসহায় নারীর ছবি দিয়ে জয় টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাবে। আমরা একসাথে করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হবো।’
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম প্রতিদিন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা