স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশেরুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ এএম
স্পোর্টস ডেস্ক:
ক্রীড়াঙ্গনের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা অপরিসীম। কেউ অসুস্থ হলে যেমন তার খোঁজ-খবর নিয়ে থাকেন, তেমনি নেন চিকিৎসার দায়িত্বভারও। সবশেষ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশেরুজ্জামানের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা সাবেক এই কৃতি ফুটবলারের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নওশেরকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দীন হায়দার তার পরিবারের কাছে বিষয়টি জানিয়েছেন।
এ প্রসঙ্গে নওশেরের ছোট ভাই আমিনউজ্জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা হাসাপাতালে দেখতে এসে এই খবরটি আমাদের জানিয়েছেন। আমরা ভীষণ খুশি। আমাদের পরিবারের সবাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন।
৭২ বছর বয়সী সাবেক তারকা স্ট্রাইকার নওশের স্বাধীন বাংলা দল ছাড়াও দীর্ঘদিন খেলেছেন মোহামেডান স্পোর্টিংয়ে। ৭০-এর দশকে অন্যতম তারকা ফুটবলার ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ছিল তার দাপট। মোহামেডানের মতো দলে নিয়মিত খেলে গেছেন সাবেক এই ওপেনার।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা