বেলাবতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদী বেলাবতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বড়িবাড়ি নীলকুঠি ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে এই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বড়িবাড়ি-নীলকুঠি এলাকার যুব সমাজদের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন স্থানীয় মেম্বার মোঃ সবুজ মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ, উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ মেরাজ মাহমুদ,তামান্না আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাব উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনামুল হক মাস্টার প্রমূখ।
প্রতিবছরের ন্যায় এবছরও আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আশেপাশের এলাকা থেকে হাজারো নারী পুরুষ জড়ো হয়। প্রতিযোগিতায় বড় ৫টি দল ও ছোট ২টি দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় বিজয়নগর বি-বাড়িয়ার হোসেন মিয়া, রানার্স আপ হয় হবিগঞ্জের বাশু মিয়ার দল।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা