নরসিংদীতে দুই দিনব্যাপী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
২৭ ডিসেম্বর ২০২০, ০৭:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমজমাট আয়োজনে 'ফ্রেন্ডস প্রিমিয়ার লিগ-২০২০' নামের দুই দিনব্যাপী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৬ ডিসেম্বর শুক্রবার ও শনিবার শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই টি-টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর আয়োজন করে অনলাইন ভিত্তিক গ্রুপ ৯৫/৯৭ এর নরসিংদী শাখা।
জমজমাট এই টুর্নামেন্টে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অর্থাৎ মোট চার জেলার প্রতিনিধিত্বকারী দল অংশ নেয়। দলগুলো ঢাকা ইউনাইটেড, কুমিল্লা এক্সট্রিমস, নোয়াখালী কিংস ও চাটগাঁর নওজোয়ান নামে প্রতিদ্বন্দ্বিতা করে। পরে গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আয়োজকদের অন্যতম সাখাওয়াত হোসেন খান ও প্রলয় জামান জানান, চার দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপপর্বে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল কুমিল্লা এক্সট্রিমস ও নোয়াখালী কিংস ফাইনাল খেলে। ফাইনালে নোয়াখালী কিংস ৬ উইকেটে কুমিল্লা এক্সট্রিমসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দল নোয়াখালী কিংসের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
১৯৯৫ সালে এস.এস.সি ও ১৯৯৭ সালে এইচ.এস.সি পাশ করা শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী এই ৯৫/৯৭ অনলাইন প্ল্যাটফর্ম গ্রুপ। সারাদেশে ছড়িয়ে থাকা এসব ব্যাচের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই অনলাইন প্ল্যাটফর্ম গ্রুপ চালু করে। এরপর থেকেই গ্রুপটির বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্তে নানা সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে সম্মিলিত হয়। এরই অংশ হিসেবে নরসিংদীতে এই টি-টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা