বেলাবতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
২৭ মার্চ ২০২১, ০৫:৪৪ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০০ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বারৈচা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদ এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান।
ম্যারাথন দৌড়টি আলিপুরা বাজার-দুলালকান্দি, কাঁঠালতলা-রহিমেরকান্দি, খামারেরচর-এ.এন.এম উচ্চ বিদ্যালয় সড়কের ৭ কিলোমিটার এলাকা অতিক্রম করে পুনরায় বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থী ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন বারৈচা অনার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র হারুন অর রশিদ, ২য় স্থান অধিকার করেন রায়পুরার লোচনপুরের মামুন, এবং তৃতীয় স্থান অধিকার করেন বারৈচা গ্রামের রুবেল। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্য সম্মানজনক স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

এসময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদ এর যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আঙ্গুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন চরউজিলাব ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আবুল কাশেম আলকাছ, বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাবেয়া খাতুন শান্তি, এ, এন ,এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মুক্তার হোসেন সরকার, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মমিনুল হক, ব্যবসায়ী কবির আহমেদ,মাহমুদুল হাসান মৃদুল প্রমুখ।
সুস্থ দেহ মনের পাশাপাশি মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রশংসার দাবী রাখে বলে উল্লেখ করেন বক্তারা।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%