সিপিএলের ফাইনালে সাকিবের বার্বাডোজ
১১ অক্টোবর ২০১৯, ০১:২১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
ক্রীড়া ডেস্ক:
টুর্নামেন্টের প্রথম পর্বে শীর্ষ দুই দলের মধ্যে থাকায় ফাইনালে ওঠার জন্য দুইটি সুযোগ তৈরি হয়েছিল সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টসের সামনে। প্রথম সুযোগে ব্যর্থ হলেও দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে পেরেছেন সাকিব আল হাসানরা। ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে সিপিএলের ফাইনালে পৌঁছেছে বারবাডোজ ট্রাইডেন্টস।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগোকে ১২ রানে হারিয়েছে বারবাডোজ। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স। টানা ১১ জয়ের পথে দলটি তিনবার হারিয়েছে বারবাডোজকে।
১৬০ রান তাড়ায় ৩ বল বাকি থাকতে ১৪৮ রানে গুটিয়ে যায় ত্রিনবাগো। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ১২ বলে একটি করে ছক্কা ও চারে ১৮ রান করেন সাকিব। বোলিং ভালো হয়নি। প্রথম ওভারে দেন ১৬ রান, পরে ফিরে দেন ১১ রান। ২ ওভারে ২৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
টস হেরে ব্যাট করতে নেমে সবার ছোট ছোট অবদানে লড়াইয়ের পুঁজি গড়ে ত্রিনবাগো। ওপেনার জনসন চার্লস ৪১ বলে করেন ৩৫। মিডল অর্ডারে শেই হোপ করেন ২৩ রান।
শেষের দিকে ১৪ বলে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে দলকে ১৬০ রানে নিয়ে যান রেমন রিফার ও অ্যাশলি নার্স। ১৮ বলে ২৪ রান করেন রিফার। নার্স ৩ ছক্কায় ৯ বলে ২৪।
রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ত্রিনবাগো। দ্বাদশ ওভারে ৮১ রানের মধ্যে হারিয়ে ফেলে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে। একার চেষ্টায় দলকে লড়াইয়ে রেখেছিলেন ২২ বলে ফিফটি করা সিকুগে প্রসন্ন।
লঙ্কান অলরাউন্ডারকে থামিয়ে বারবাডোজকে দারুণ এক জয় এনে দেন রিফার। প্রসন্ন চারটি করে ছক্কা ও চারে করেন ২৭ বলে ৫১ রান।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা