অসহায় ক্রীড়াবিদদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার- ক্রীড়া প্রতিমন্ত্রী
০৯ জুন ২০২০, ০৪:৪৫ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ এএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) অসহায় হয়ে পড়া খেলোয়াড়দের পাশে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঈদের আগে থেকেই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার অর্থ সাহায্য পেলেন আরও ১৫০ জন ক্রীড়াবিদ। মঙ্গলবার (৯ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়াবিদদের হাতে এই অর্থের চেক তুলে দিয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলছে। শিগগিরই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেছেন, এছাড়াও আমরা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রায় ১ হাজার ১৫০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে প্রতিমাসে ২ হাজার টাকা করে একবছরে মোট ২৪ হাজার টাকা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শুধু ক্রীড়াবিদ-ই নয় কোচ ও কর্মকর্তাসহ বাকিদেরও সাহায্যের আশ্বাস দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা করোনায় ক্ষতিগ্রস্ত সকল অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে চাই। সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে এটি আমাদের ধারাবাহিক কার্যক্রম। যা অব্যাহত থাকবে। শুধু ক্রীড়াবিদ নয়, আমরা করোনায় ক্ষতিগ্রস্ত কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের কীভাবে সহযোগিতা করা যায় সেটি নিয়েও ভাবছি।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%