সৌদি ড্রোন ইয়ামেনে ভূপাতিত
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৩ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের সেনাবাহিনী ও গণপ্রতিরোধ কমিটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির সামরিক সূত্র বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের আল-বাযায়িয়া এলাকায় ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর আগে গত মে মাসে আমেরিকার তৈরি উন্নত ড্রোন এমকিউ-ওয়ান ধ্বংস করে ইয়েমেনির সামরিক বাহিনী। ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে মে মাসে ভূপাতিত মার্কিন ড্রোনটিই সবচেয়ে উন্নত বলে ধারণা করা হয়।
সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সাড়ে চার বছর ধরে আগ্রাসন চালিয়ে আসছে। জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের মিত্র সেনারা পাল্টা হামলা চালিয়ে আসছে। গত শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলের বৃহত্তম আবকাইক ও খুরাইস তেলক্ষেত্রে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার পর থেকে দেশটির তেল উৎপাদন দৈনিক ৫ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল কমে গেছে; যা বিশ্বের সরবরাহকৃত মোট তেলের প্রায় ৬ শতাংশ।
বিশ্বের বৃহত্তম তেলক্ষেত্র হিসেবে পরিচিত সৌদির আবকাইক ও খুরাইস তেলক্ষেত্র। এই দুই তেলক্ষেত্র আক্রান্ত হওয়ার পর বিশ্ব তেল বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। ১৯৯১ সালের পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এই মুহূর্তে সর্বোচ্চ।
তেলক্ষেত্রে ভয়াবহ হামলায় ব্যবহৃত অস্ত্র ‘ইরানের তৈরি’ বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সামরিক জোটের এ দাবির পর মধ্যপ্রাচ্যের চিরবৈরী প্রতিদ্বন্দ্বি সৌদি আরব ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী