সৌদি আরব নাগরিকত্ব দেবে বিশেষজ্ঞদের
০৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব সরকার বিদেশিদের নাগরিকত্ব দিতে কড়াকড়ি আরোপ থেকে সরে এসেছে। দেশটি ঘোষণা দিয়েছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সৌদির নাগরিক হওয়ার জন্য আবেদন করা যাবে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ-সংক্রান্ত এক রাজকীয় ফরমান জারি করেছেন। এ খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
শুক্রবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে তেলের ওপর নির্ভরশীলতা কমানো, অর্থনীতির বিচিত্রকরণ ও সরকারি খাতসমূহকে উন্নত করতে এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়, দুই মাস আগে এই ফরমান ইস্যু করা হলেও ফরমান সম্পর্কে এতদিন জানা যায়নি। এসময় কোনো সৌদি সংবাদমাধ্যম এনিয়ে সংবাদ প্রকাশ করেনি। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির পত্রিকা সবক।
যেসব ক্যাটাগরির বিশেষজ্ঞরা দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, তা হলো-ফরেনসিক সায়েন্স, মেডিকেল সায়েন্স, ফার্মেসি, গণিত, কম্পিউটার, প্রযুক্তি, কৃষি, নিউক্লিয়ার অ্যান্ড রিনিউঅ্যাবল অ্যানার্জি, শিল্প, তেল, গ্যাস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রোবট, ন্যানো-টেকনোলজি, পরিবেশ, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান ও বিমান।
রিয়াদের আল-ফয়সাল ইউনিভার্সিটি অধ্যাপক খালিদ বিন আলী বাতাফি বলেন, ভিশন-২০৩০ বাস্তবায়ন করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রজেক্ট হাতে নিয়ে এগোচ্ছে এবং বিনিয়োগ করছে। এসব বাস্তবায়নে দক্ষ সব বিশেষজ্ঞ ও বিজ্ঞানী দরকার। রাজকীয় এ ফরমানের ফলে বিদেশি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা আগ্রহী হবেন বলে আমাদের বিশ্বাস।
বিভাগ : বিশ্ব
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর