ইরাকে অস্ত্রধারীদের হামলায় পুলিশসহ নিহত ১৯
০৭ ডিসেম্বর ২০১৯, ১২:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের ওই হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী। নিহতদের মধ্যে ৩ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার প্রধান বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীরা ওই হামলা চালায়। স্থানীয় মেডিকেল ও নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাগদাদের তাহরির স্কয়ারে বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালানো হয়। এতে আরও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গত অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভ করে যাচ্ছে বিক্ষোভকারীরা। প্রথমদিকে বিক্ষোভ স্বাভাবিক থাকলেও পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে সহিংসতা শুরু হয়।
তবে শুক্রবারের ঘটনা সবচেয়ে সহিংস ছিল। গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এই প্রথম এমন হামলার ঘটনা ঘটল। এর আগে বিক্ষোভকারীদের প্রতিহত করতে সরাসরি গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। তবে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলা এই প্রথম। গণবিক্ষোভের চাপে গত সপ্তাহেই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।
পিক আপ ট্রাকে করে এসে শুক্রবার রাতে অস্ত্রধারীরা একটি বড় ভবনে হামলা চালায়। সেখানে সরকারবিরোধী বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরেই অবস্থান করছিলেন। হামলাকারীরা বিক্ষোভকারীদের ওই ভবন থেকে বেরিয়ে যেতে বাধ্য করে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা