মালয়েশিয়ায় আবারো বাড়লো লকডাউন
২৬ অক্টোবর ২০২০, ০৮:৪৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবেলায় নতুন করে দুই সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে চলাচলা নিয়ন্ত্রণ আদেশ (সিএমসিও) বৃদ্ধি করা হয়েছে। এর আগে চলমান ‘রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার’র মধ্যেই গত ১৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। যা ২৭ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। আগামী ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ২য় বারের মত ‘সিএমসিও’ বহালের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দেশটির সিনিয়র মন্ত্রী দাতোক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব স্থানীয় সংবাদমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ২ সপ্তাহ পর্যন্ত, কুয়ালালামপুর, কেএল, সেলেঙ্গর, পুত্রাজায়া, সাবাহ প্রদেশ গুলোতে শর্তসাপেক্ষে চলাচলা নিয়ন্ত্রণ আদেশ (সিএমসিও) বহাল থাকবে। পাশাপাশি ইতিমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধ গুলোও পূর্বের ন্যায় বহাল থাকবে।
গত ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন করোনা মহামারী মোকাবেলায় সারাদেশে জরুরি অবস্থা জারি করার জন্য দেশটির রাজা আল সুলতান রিয়াতউদ্দিন আবদুল্লাহর কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু রাজা জরুরি অবস্থা জারির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪০ জন। মারা গেছেন ৭ জন। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৫ জন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় কোন বাংলাদেশী মারা যাওয়ার খবর এখনো পাওয়া যায়নি।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি