জাপানে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ভূমিকম্প অনুভুত হওয়ার পরদিনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৮ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর নামি থেকে ৭৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের পর বেশ কয়েক দফায় পরাঘাত অনুভূত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে ও বিভিন্ন সড়কে ভূমিধস হয়েছে।
এএফপি জানায়, ফুকুশিমার স্থানীয় সরকারের এক কর্মকর্তা মিকিহিরো মেগুরো এএফপিকে বলেন, আমরা তথ্য সংগ্রহে দ্রুত কাজ করছি। তারপরও বিস্তারিত জানানোর মতো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা