মিয়ানমারে বিক্ষোভকারীদের সঙ্গে টানা তিন দিনের সংঘর্ষে ৮৫ সেনা নিহত
৩০ অক্টোবর ২০২১, ০৭:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারী সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জান্তা সরকারের আরও ২৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। টানা তিন দিনের সংঘর্ষে এ পর্যন্ত ৮৫ জন সেনা নিহত হলেন। শুক্রবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে সেনা সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
মিয়ানমারের জান্তাবিরোধী বাহিনী কাউলিন পিপলস ডিফেন্স ফোর্স (কেএলপিডিএফ)-র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৪০ জন সরকারি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর আগে। বুধবার সকালে সাগাইংয়ের কাউলিন শহরের কিউনবিনথা গ্রামের কাছাকাছি তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সংগঠনটির দাবি অন্য আরেক স্থানে সংঘর্ষে মারা যায় ২০ সেনা সদস্য।
এদিকে, মিয়ানমারের চিন রাজ্যের পশ্চিমাঞ্চলে আবারও বাড়িঘরে আগুন দিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। প্রাণ ভয়ে এলাকা ছেড়েছে অনেক মানুষ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিন রাজ্যের থান্টলাং শহরে আত্মরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়। দেশটির সেনাবাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির এনএলডি (ন্যাশনাল লি ফর ডেমোক্র্যাসি) সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পরপরই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে চড়াও হয় সামরিক সরকারও। এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ, বন্দি হয়েছেন কয়েক হাজার।
মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষণকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ১১শর মতো মানুষ নিহত হয়। আটক করা হয় ৮ হাজারের বেশি বিক্ষোভকারীকে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা