করোনায় ইতালিতে শতাধিক চিকিৎসকের মৃত্যু
১০ এপ্রিল ২০২০, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা আতঙ্কে দিন কাটছে মানুষের। এখন পর্যন্ত বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ৬৯২। করোনায় মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৭৬৫ জনের। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৬ হাজার ৯৬৯ জন।
করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ করতে বিভিন্ন দেশের চিকিৎসকরা প্রাণপন লড়াই করে যাচ্ছেন। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে বহু চিকিৎসক এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনকি অন্যদের প্রাণ বাঁচাতে গিয়ে অনেক চিকিৎসক নিজের প্রাণ হারাচ্ছেন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৬২৬। করোনায় প্রানহানি ঘটেছে ১৮ হাজার ২৭৯ জনের। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৪৭০ জন। তবে ৩ হাজার ৬০৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। গত এক মাসে করোনার কারণে ইতালি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সেখানকার চিকিৎসকরা।
ইতালির একটি হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে সেখানে এখন পর্যন্ত শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইউরোপের অন্যান্য দেশগুলোতেও করোনার প্রভাব বাড়ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে ফ্রান্স, জার্মানি, স্পেনে।
এখন পর্যন্ত জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২৩৫ এবং মারা গেছে ২ হাজার ৬০৭ জন। স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২২২ এবং মৃত্যু ১৫ হাজার ৪৪৭। অপরদিকে, ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৪৯ জন এবং মারা গেছে ১২ হাজার ২১০ জন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা