গুয়াহাটিতে বাংলাদেশি কূটনীতিকের গাড়িবহরে হামলা
১৩ ডিসেম্বর ২০১৯, ০৭:১১ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে উত্তাল বিভিন্ন রাজ্য। সবচেয়ে ভয়াবহ অবস্থা আসামের গুয়াহাটিতে। গণবিক্ষোভ দমনে দেশটির কেন্দ্রীয় সরকার রাজ্যটিতে কারফিউ জারি করলেও তা উপেক্ষা করে রাজপথে নেমেছে লোকজন। এর পরিপ্রেক্ষিতে আসামের গুয়াহাটিতে অবস্থিত বংলাদেশের উপ-হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের গুয়াহাটিতে বুধবার বিমানবন্দর থেকে হাইকমিশনে আসার পথে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা। এছাড়া, বিক্ষুব্ধরা বৃহস্পতিবার বাংলাদেশ মিশনের ৩০ হাত দূরে অবস্থিত দুটি সাইনবোর্ড উপড়ে ফেলেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসকে গুয়াহাটিতে বাংলাদেশ হাইকমিশনের গাড়িবহরে হামলা ও সাইনবোর্ড উপড়ে ফেলার ঘটনা জানান এবং বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার ও সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের জান-মাল রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, এটি নেহায়েতই একটি অপ্রীতিকর ঘটনা। বিষয়টি জানার পরই গুয়াহাটিতে বাংলাদেশের উপ-হাইকমিশনের নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। সেখানে সব কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।
রিভা গাঙ্গুলি আরো বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর ফলে প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে বিদ্যমান চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী