করোনায় এগারো মাসে বিশ্বে ১১ লাখের বেশি মৃত্যু, আক্রান্ত প্রায় ৪ কোটি
১৮ অক্টোবর ২০২০, ০৮:০৭ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৩৩৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ লাখ ১৪ হাজার ৬৩৩ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৬০ জনের।
ওয়েবসাইটটির সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ২৪ হাজার ২৮২ জন এখন পর্যন্ত মারা গেছেন। এছাড়া সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৮৩ লাখ ৪২ হাজার ৬৬৫ জন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯০ জন।
এছাড়া মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬৪ জনের।
এদিকে গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৫টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী