বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ১১ লাখ ৬৪ হাজার ৫১৫ জনে
২৭ অক্টোবর ২০২০, ০৬:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসে বিশ্বে নতুন করে আরো সাড়ে ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৯ হাজারের বেশি মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৫৮৮ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৫১৫ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৭৪৮ জন।
এদিকে, তুলনামূলক দৈনিক মৃত্যুবরণের ঘটনা কমে এলেও প্রাণহানি আর নতুন সংক্রমণ শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫২০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ২ লাখ ৩১ হাজারের ওপর।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে এক লাখ ২০ হাজারের মতো মোট প্রাণহানি। তৃতীয় সর্বোচ্চ ৪০৫ জনের মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়।
একদিনে রেকর্ড ৩৩৭ জনের মৃত্যু দেখলো ইরান। এছাড়া, অন্যান্য লাতিন ও ইউরোপীয় দেশগুলোতেও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার।
বাংলাদেশ: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার লাখের বেশি—বিশ্বে এমন দেশের সংখ্যা এত দিন ছিল ১৭। সোমবার (২৬ অক্টোবর) বিশ্বের ১৮তম দেশ হিসেবে এই তালিকায় যুক্ত হয় বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট ৪ লাখ ২৫১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ হাজার ৮১৮ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন। প্রায় ৭৮ হাজার মানুষ এখনো চিকিৎসাধীন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা