বিশ্বজুড়ে ৫ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা
১৬ নভেম্বর ২০২০, ০১:৫৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
টাইমস ডেস্ক:
বিশ্বজুড়ে ৫ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ২৩১ জনে। ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্যানুযায়ী, মারণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৩ লাখ ২৪ হাজার ৪৬১ জনের মৃত্যু হয়েছে।
মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ এক কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৮৩৬ জনের।
সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন এক লাখ ৩০ হাজার ১০৯ জন।
করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশসমূহের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৮১১ জনের। করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক দিয়ে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ২৫ হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী