বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়াল
২৫ নভেম্বর ২০২০, ০২:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, নতুন এই রোগে বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত ৬ কোটি ১ লাখ ৮ হাজার ১৯৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
সুস্থ হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ১৪ লাখ ১৪ হাজার ৯২৫ জন। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে, ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ৭৮৩ জন। দেশটিতে সুস্থ ৭৬ লাখ ৩৯ হাজার ৮৪ জন। মারা গেছেন ২ লাখ ৬৫ হাজার ৯৪৩ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আরও ১০টি দেশে: ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিক্সো।
ভারতে ৯২ লাখ ২২ হাজার ২১৬ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৭৪৩ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ১৭৯ জন। মোট আক্রান্ত ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা