করোনায় আক্রান্ত সান্তার উপহার: প্রাণগেল ২৬ বৃদ্ধের
০১ জানুয়ারি ২০২১, ০৭:০৪ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সান্তা ক্লজ সেজে একটি ওল্ড হোমে উপহার দিতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তারপরই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। সম্প্রতি বেলজিয়ামে ঘটেছে অনাকাঙ্খিত এ ঘটনা। প্রশাসন জানিয়েছে, সান্তা সেজে ওই ব্যক্তির উপহার দিয়ে আসার কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হন ওই হোমের বহু ব্যক্তি। তার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়।
প্রশাসন জানায়, যে ব্যক্তি ওখানে গিয়েছিলেন, তিনি জানতেন না যে তার শরীরে করোনা ভাইরাস আছে। বস্তুত, ওই ব্যক্তির আগে করোনা ছিল, না কি ওই হোমে কোনো ব্যক্তি আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
ভাইরোলজিস্টরা জানিয়েছেন, ওই বৃদ্ধাশ্রমটিতে বসবাস করা ১২১ জন ব্যক্তি ও ৩৬ জন কর্মীর সকলের শরীরেই একই ধরনের ভাইরাস মিলেছে। অর্থাৎ, সংক্রমণ একই সঙ্গে ঘটেছে।
সাধারণত, ক্রিসমাস উপলক্ষে ডিসেম্বরের ৬ তারিখ বেলজিয়ামে সকলে সকলকে উপহার দেন। এটাই রীতি। এ বছর করোনার কড়াকড়ির জন্য সেই প্রথা খানিক বদলেছে। ওই হোমেও উপহার দিতে অনেক পরে গিয়েছিলেন সান্তা ক্লজ সাজা ব্যক্তি। তারপরেই ঘটে এই অঘটন।
ইউরোপে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। গতবারের চেয়ে সংক্রমণের মাত্রা অনেক বেশি। বেলজিয়ামেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই মধ্যে যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন পাওয়া যাওয়ায় আশঙ্কা আরো বেড়েছে। ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় ইউরোপের বাকি দেশের মতো বেলজিয়ামেও যথেষ্ট কড়াকড়ি ছিল। (সূত্র: রয়টার্স)
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী