ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু, আহত ৫
১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মোঃ ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। এরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় শিকার হন তারা। গাড়িতে মোট ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া বাকি পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৭টায় অস্ট্রেলিয়ার সিডনিতে মাছ শিকারে গিয়ে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা