ইসরায়েলের মেরন পর্বতে পদদলিত হয়ে ৪৪ জনের প্রাণহানি
৩০ এপ্রিল ২০২১, ০৫:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় একটি উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্ব এলাকায় ওই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।
দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে গিয়ে ইহুদি সম্প্রদায়ের লোকজন হতাহতের শিকার হয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটা মারাত্মক বিপর্যয়। নিহত এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন তিনি।
প্রতিবছর মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে বহু ইহুদি তীর্থযাত্রায় যায়। সেখানে রাভভর প্রার্থনা এবং নাচের মাধ্যমে উৎসব পালন করা হয়।
জানা গেছে, ইহুদি সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান মেরন পর্বত। গতকাল বৃহস্পতিবার রাতে মেরন পর্বতে প্রায় এক লাখ মানুষ জমায়েত হয়েছিল। আজ শুক্রবার সেখানে বহু মানুষ হাজির হওয়ার কথা ছিল।
কিন্তু এরই মধ্যে পদদলনের ঘটনা ঘটে। সে কারণে মেরন পর্বত থেকে সবাইকে চলে যেতে বলেছে পুলিশ।
প্রাথমিকভাবে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেরন পর্বতে একটি অবকাঠামো ভেঙে পড়ার জেরে হতাহতের ঘটনা ঘটেছে। পরে জানা যায়, এটি পদদলনের ঘটনা। সূত্র: ডেইলি মেইল, দ্য টাইমস অব ইসরায়েল
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা