করোনায় বাহরাইনে ৭০ বাংলাদেশি নাগরিকের মৃত্যু
০৯ জুন ২০২১, ০৭:১৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৭:১৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বাহরাইনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত মে মাসেই মারা গেছেন ৩২ জন বাংলাদেশি।
মানামায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।
বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছেন। তার মধ্যে মে মাসে ৩২ জন কর্মী মারা যান। এই অবস্থায় বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বাহরাইন সরকার শুরু থেকেই করোনা ভাইরাসের টিকা বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরকে বিনামূল্যে দিয়ে আসছে। বাহরাইনে বসবাসকারী সবাইকে টিকা গ্রহণের জন্য শুরু থেকেই সরকার অনেক তাগিদ দিচ্ছে। যারা টিকা নেয়নি তাদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে। এই অবস্থায় সব বাংলাদেশি কর্মীকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা