অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা
২৬ আগস্ট ২০২১, ০৮:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী নিয়ন্ত্রণে দ্বীর্ঘ লকডাউনে বেশির ভাগ মালয়েশিয়া প্রবাসী কাজ হারিয়েছেন। বেতন না পেয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
করোনার প্রভাব পড়েছে মালয়েশিয়ার অর্থনীতিতে। আবার অনেকের চাকরি থাকলেও পাচ্ছেন না বেতন। তিন মাস ধরে চলছে কঠোর লকডাউন। তবে আশার কথা হচ্ছে, মালয়েশিয়ায় গণহারে টিকাদান কার্যক্রম চলছে। এর আওতায় বৈধ-অবৈধ সকল অভিবাসীদের বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানিয়েছেন, সম্পূর্ণ ডোজ টিকা নিলে কর্মীরা কাজে যোগ দিতে পারবেন। তবে দীর্ঘদিনের লকডাউনে এরই মধ্যে বড় ক্ষতির মুখে পড়েছে দেশটির সব খাত। বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা। লকডাউন পুরোপুরি প্রত্যাহার না করে কিছুটা শিথিল করেছে মাত্র। এতেই বিপাকে পড়েছেন বাংলাদেশী শ্রমিকরা।
দেশটিতে কর্মরত বেশ কয়েকজন প্রবাসী শ্রমিক গণমাধ্যমকে কে জানিয়েছেন, চাকরি হারানোর কারণে বাড়িতে টাকা পাঠাতে পারছেন না। খাবার সংকটে নিজেরাও মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে মানবিক সংগঠন বাংলাদেশ ফ্রেন্ডস্ ক্লাব অব মালয়েশিয়া এর সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম রনি বলেন, সাংগঠনিক ভাবে আমরা মানুষের সেবা করে আসছি। কারও খাবার সংকট, পাসপোর্ট সমস্যা/ আবেদন, অর্থ অভাবে দেশে ফিরতে না পারা প্রবাসীদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শুধু তাই নয়, করোনা পজিটিভ রোগীদের জন্য খাদ্য সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে সরকারি ও বেসরকারী সংস্থা গুলোর সহায়তা ছাড়া এ সংকট থেকে মুক্ত হওয়া সম্ভব না। আমি মনে করি, সরকারি ভাবে প্রবাসীদের খাদ্য সহায়তা দেয়া জরুরি। কেননা প্রবাসীদের অনিশ্চিয়তা ও উৎকণ্ঠা আরো বাড়ছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা