ইতালির উপকূলে নৌকা থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
৩০ আগস্ট ২০২১, ০৮:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইতালিতে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৮ আগস্ট) লাম্পেদুসা দ্বীপে নৌকাটি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হচ্ছিল। ওইদিন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সাম্প্রতিক সময়ে একদিনে এত সংখ্যক অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার হওয়ার বড় একটি ঘটনা বলে জানিয়েছেন লাম্পেদুসার মেয়র তোতো মারতেলো। ইউরোপে যাওয়ার জন্য এই দ্বীপকেই বেছে নিয়ে থাকেন অভিবাসনপ্রত্যাশীরা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, জরাজীর্ণ মাছ ধরার নৌকা থেকে উদ্ধার করা বিশাল সংখ্যক এই অভিবাসীদের মধ্যে নারী ও শিশু আছে। অভিবাসীদের মধ্যে অনেকেই উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালির উপকূলে পৌঁছেছিল। এদের মধ্যে অনেকেই ফের সহিংসতার চিহ্ন বহন করছে।
এদিকে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছেন ইতালির কর্মকর্তারা। মানবাধিকার গ্রুপ এমএসএফের (ডক্টরস উইদআউট বর্ডারস) চিকিৎসক আলিদা সেরাচিয়েরি জানান, উদ্ধারকৃতদের মধ্যে কিছুসংখ্যক অভিবাসী লিবিয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। ইউরোপে প্রবেশের লক্ষ্যে নৌকার জন্য অপেক্ষার সময় তারা নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন তিনি।
এর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছাতে অভিবাসীরা সবচেয়ে বেশি যে স্থানটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে ল্যামপেদুসা। চলতি বছরের মে মাসে কয়েক ঘণ্টার ব্যবধানে ১ হাজারেরও বেশি অভিবাসী এই দ্বীপে চলে আসছিল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা