মেক্সিকোতে ৩৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
২১ নভেম্বর ২০২১, ০৬:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে ৩৭ জন বাংলাদেশি নাগরিকসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম)।
ন্যাশনালের মাইগ্রেশন ইনস্টিটিউট বরাতে, রবিবার জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে মেক্সিকোর প্রতিবেশি দেশ গুয়াতেমালা থেকে অবৈধভাবে এসেছেন ৪০১ জন। এছাড়া ৫৩ জন হন্ডুরাস, ৪০ জন ডোমেনিকান প্রজাতন্ত্র, নিকারাগুয়ার ২৭, এল সালভাদরের ১৮ জন এবং ৪ জন ভেনেজুয়েলা থেকে এসেছেন বলে জানিয়েছে মাইগ্রেশন ইনস্টিটিউট। এছাড়া ঘানা এবং ক্যামেরুনের অভিবাসী রয়েছে। কিছু অভিবাসনপ্রত্যাশী ভারতীয় উপমহাদেশ থেকেও আসেন। সব মিলিয়ে ১৪৫ নারী এবং ৪৫৫ জন পুরুষ রয়েছেন।
মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ যাওয়ার পথে তাদেরকে উদ্ধার করা হয়। দুটি ট্রাক্টর-ট্রেলারে করে যাচ্ছিলেন বলে জানিয়েছে মানবাধিকারের কমিশনের প্রধান টোনাটিউহ হার্নান্দেজ।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন লোক মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ। সূত্র: ডিডব্লিউ
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা