সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস প্রধান নিহত
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এতে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
বাইডেন এক বিবৃতিতে বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনীকে ধন্যবাদ জানান। অভিযান শেষে সবাই নিরাপদে দেশে ফিরেছেন বলেও নিশ্চিত করেন তিনি।
সিরিয়া থেকে প্রথম প্রতিক্রিয়ায় একজন জানান, বিরোধী নিয়ন্ত্রিত শহর আতমেহতে মার্কিন অভিযানে আরও ছয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।
জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশের ওই এলাকায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার অবতরণ করে। স্থানীয় সূত্র জানায়, এসময় সেনারা কঠোর প্রতিরোধের সম্মুখীন হন। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি। মার্কিন বাহিনী ফিরে যাওয়ার আগে সেখানে দুই ঘণ্টা গুলি বিনিময় হয়।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে আতমেহ থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন বাহিনী। ধারণা করা হচ্ছে তারপর এটাই উত্তর-পশ্চিম সিরিয়ায় দেশটির সবচেয়ে বড় অভিযান।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা