ইরানে সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জানের মৃত্যুদণ্ড কার্যকর
০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে সমকামিতা অবৈধ। আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ আইনে দুই সমকামী পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তারা ৬ বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
মানবাধিকার সংগঠনের সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ওই দুই ব্যক্তির নাম মেহেরদাদ করিমপুর ও ফরিদ মোহাম্মদী। তাদের বিরুদ্ধে জোরপূর্বক সমকামিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। রাজধানী তেহরান থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাঘেহের একটি কারাগারে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।
গত জুলাই মাসে মারাঘেহ কারাগারে একই অভিযোগে আরও দু'জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সংগঠনটি। এতে আরও বলা হয়, গত বছর ইরান ২৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
গত অক্টোবরে ইরানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্তকারী জাভিদ রেহমান জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিকে বলেন, ইরান 'উদ্বেগজনক হারে' মৃত্যুদণ্ড কার্যকর করে যাচ্ছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা