আফগান সেনাসদস্যদের বহনকারী বাসে বোমা হামলায় নিহত ১০
০৮ অক্টোবর ২০১৯, ০২:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে সোমবার (৭ অক্টোবর) বোমা হামলার ঘটনায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। একজন প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীতে নতুন যোগ হওয়া ব্যক্তিদের বহনকারী একটি মিনিবাস লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।
নানগরহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, জালালাবাদ শহরে ওই হামলার ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।
একটি রিকশার ভেতর ওই বোমাটি রাখা ছিল এবং যখন সেনাসদস্যদের বহনকারী ওই বাসটি সামনে তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
খোগইয়ানি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, প্রথম বোমার বিস্ফোরণের পর ওই এলাকায় আরও দুটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিকে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু অস্থিতিশীল নানগরহার প্রদেশে তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপ সক্রিয়।
সাম্প্রতিক সময় আফগানিস্তান বোমা হামলার পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা