ইরানী রকেট কাঁপালো বাগদাদের গ্রিন জোন
০৯ জানুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
এবার ইরানি রকেট হামলায় কেঁপে ওঠলো বাগদাদের গ্রিন জোন। ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ২৪ ঘণ্টা না পার না হতেই ঘটলো এ হামলার ঘটনা। হামলার লক্ষ্যস্থল রাজধানী শহরের বিশেহশ নিরাপত্তাসম্বলিত এই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। -এএফপি
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতের আগেই দু’টি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগদাদ। সঙ্গেসঙ্গেই গ্রিন জোনের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক এই হামলায় হতাহতের বিষয়ে অথবা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানায়নি সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (৮ জানুয়ারি) ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো। সেদিনের হামলায় ৮০ জন মার্কিন সেনা মারা গেছে বলে ইরান দাবি করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে। বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সেনা সদস্যও মারা যাননি।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায়।
বাগদাদ ও ইরাক জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এই হামলার পেছনে ইরাকের হাশেদ গ্রুপের ইন্ধন আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা