একাধিক বিয়ে করলে পুরুষের জন্য বিশেষ ছাড়!
১৯ জানুয়ারি ২০২০, ০৫:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ব্যবসার প্রচার প্রসারের জন্য যে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। এতে অভিনবত্বের মাত্রা যত বেশি বিজ্ঞাপনের সার্থকতাও ততই বেশি। পাকিস্তানের এক কমিউনিটি সেন্টারের অভিনব এক বিজ্ঞাপনে ব্যাপক সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ভিডিওতে বলা হয়, দম থাকলে ময়দানে আসো, দ্বিতীয় বিয়ে করে দেখাও! অর্থাৎ, পাকিস্তানের বাহাওয়ালপুরের ওই কমিউনিটি সেন্টারে একাধিক বিয়ে করছেন এমন পুরুষের জন্য বিশেষ ছাড় দেয়া হচ্ছে। যারা দ্বিতীয় বিয়ে করছেন তাদের জন্য মোট খরচের অর্ধেক তৃতীয় বিয়েতে চার ভাগের ৩ অংশ ছাড় দেয়া হবে। আর যারা চতুর্থ বিয়ে করছেন তাদের কমিউনিটি সেন্টারের ভাড়া ও খাবারের জন্য কোনো টাকাই পরিশোধ করতে হবে না। তবে এই অফারের ক্ষেত্রে শর্তও জুড়ে দিয়েছে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ।
শর্তটি হলো, দ্বিতীয় বা তার বেশি বিয়ে করলেও অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টারটি বুকিং করতে হবে বরের প্রথম স্ত্রীকে। যদি প্রথম স্ত্রী হলো বুকিং না করেন, তাহলে এই অফার পাওয়া যাবে না। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। বুকিংও আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে কমিউনিটি সেন্টারটির।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা