করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১
২৫ জানুয়ারি ২০২০, ০১:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ভাইরাস চীনসহ বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। ভয়ংকর এই ভাইরাসটি চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। ওই এলাকায় এই ভাইরাসে নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রদেশিক স্বাস্থ্য অধিদপ্তর এখবর নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
হুবেই এর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে এই ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে নতুন করে মারা যাওয়ার সবাই উহান অঞ্চলের বাসিন্দা। এছাড়া এদিকে অন্যান্য সূত্র জানিয়েছে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি।
এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে উহানসহ দেশটির ১৪টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানকার সকল ধরনের গণপরিবহন ও প্রবেশ ও বাহির বন্ধ করে দেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপান, সৌদিসহ কয়েকটি দেশে এরই মধ্যে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশ এই বিষয়ে সতর্কতা জারি করেছে।
গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা