করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একদিনে ১১ বাংলাদেশির মৃত্যু
১২ এপ্রিল ২০২০, ০৬:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে শনিবার (১১ এপ্রিল) যুক্ত হয়েছে আরও ১০ বাংলাদেশির নাম। এ নিয়ে যুক্তরাষ্ট্রে একদিনেই মারা গেলেন ১১ জন বাংলাদেশি। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে এটি সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশির মৃত্যু। এদিন নিউইয়র্কের বাইরে মেরিল্যান্ডে প্রথম করোনায় মারা যান এক বাংলাদেশি চিকিৎসক। তার নাম ডা. আব্দুল মান্নান (৮০)। এ নিয়ে ২৬ দিনে যুক্তরাষ্ট্রে ১২২ জন বাংলাদেশি মারা গেলেন করোনা মহামারিতে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় মৃত্যু সবচেয়ে বেশি। শনিবার কেবল নিউইয়র্ক শহরেই দুই নারীসহ ৭ বাংলাদেশি মারা গেছেন। তারা হচ্ছেন- পুলিশের ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহর বাবা খন্দকার সাদেক, নিউইয়র্ক ট্রাফিক পুলিশের সদস্য জয়দেব সরকার (৫৫), শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা খন্দকার মোসাদ্দেক আলী, আসাদুজ্জামান লালা, দেওয়ান আফজাল চৌধুরী, গৃহবধু শারমীন আহমেদ চৌধুরী নীলা (৫২), ষাটোর্ধ্ব আজিজুন্নেসা। নিউইয়র্কের আপস্টেট বাফেলো সিটিতে মারা গেছেন দুজন। তারা হলেন- মোহাম্মদ জাকির (৩৮) ও সামসুস জহির (৪০)। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরেক জনের নাম এসেছে মৃত্যু তালিকায়। তিনি হলে নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডের বাসিন্দা সিলেটের একটি চা বাগানের সাবেক জেনারেল ম্যানেজার এ জামান (৭০)।
এদিকে নিউইয়র্কে বাংলাদেশিদের নতুন বসতি আপস্টেটের বাফেলো সিটিতে করোনা আক্রান্ত দুজনকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজন স্থানীয় মসজিদে তাবলীগ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে এসে আক্রান্ত হন। তার অবস্থা আশঙ্কাজনক।
নিউইয়র্ক সিটিতে করোনায় মৃত বেওয়ারিশদের ব্রঙ্কসের পাশের হার্টল্যান্ড দ্বীপে গণকবরে সমাহিত করা হচ্ছে। এখানে সারা বছরই বেওয়ারিশ লাশ ও কবর দেওয়ার মত স্বচ্ছল না এমন পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে তাদের স্বজনদের সমাহিত করা হয়। তবে এ কবরস্থানে কোন বাংলাদেশিকে কবর দেওয়া হয়নি। বাংলাদেশিদের কবরের জন্য বাংলাদেশ সোসাইটি তাদের নিউজার্সির মালবোরো কবরস্থানে কেনা ২০০ কবরের জায়গা বেছে নিয়েছে। এ পর্যন্ত সোসাইটি সেখানে করোনায় মৃত ৪০ জন প্রবাসীকে কবর দিয়েছে। লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল গ্রেভ ইয়ার্ডে সোসাইটির কেনা জায়গায়ও তিনজনকে দাফন করা হয়েছে। এ গোরস্থানে কেনা জায়গায় জালালাবাদ সোসাইটি অব আমেরিকা তাদের ৭ সদস্যকে সমাহিত করেছে। একই জায়গায় পারিবারিকভাবে কেনা কবরে সমাহিত করা হয়েছে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদকে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা